ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থীর

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

আগস্ট ১২, ২০২৫, ০১:১২ পিএম

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থীর

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যাটারি চালিত ইজিবাইকের চাপায় সাফিয়া আক্তার (৬) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

সোমবার বিকেলে উপজেলার জাটিয়া ইউনিয়নের ফানুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফিয়া ওই গ্রামের হারুন অর রশিদের মেয়ে ও স্থানীয় ফানুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

দুই বোনের মধ্যে সাফিয়া ছিল বড়। তিন বছরের ছোট বোন ইলমাকে রেখে চিরতরে চলে গেল স্নেহময়ী আপু। মেয়ে হারিয়ে শোকে পাগলপ্রায় মা শেফালি আক্তার।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পুকুরে গোসল শেষে বাড়ির আঙিনায় খেলছিল সাফিয়া। এসময় দেওয়ানগঞ্জ থেকে সুটিয়াগামী একটি ব্যাটারিচালিত ইজিবাইক বেপরোয়া গতিতে এসে প্রথমে তাকে ধাক্কা দেয়। ধাক্কায় ছিটকে পড়া সাফিয়ার ওপর দিয়েই ইজিবাইকটি উঠে যায়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানান, সাফিয়ার মুখ ও বুকে আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল এবং হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুল হক ঝন্টু ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ইজিবাইকটি থানায় জমা দেন।

ইউপি চেয়ারম্যান বলেন, শিশুর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা বিষয়টি আইনি প্রক্রিয়ায় নিয়ে গেছি। এ ঘটনায় পরিবার ও গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।


জেএইচআর

Link copied!