ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

গোয়ালন্দে ওসির উদ্যোগে এক হাজার ওষুধি গাছের চারা রোপণ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

আগস্ট ১২, ২০২৫, ০৬:৪১ পিএম

গোয়ালন্দে ওসির উদ্যোগে এক হাজার ওষুধি গাছের চারা রোপণ

রাজবাড়ীর গোয়ালন্দে ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামের নিজ উদ্যোগে এক হাজার ওষুধি গাছের চারা রোপণের কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মণ্ডলপাড়া এলাকায় একটি দীর্ঘ ইটের রাস্তার দুই পাশে বিভিন্ন প্রজাতির ওষুধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লা।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিলাল প্রামানিক, পৌর বিএনপির দপ্তর সম্পাদক ফরিদুল ইসলাম, পৌর কৃষক দলের নেতা আলী আকবর সরদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লা বলেন, “আমি দীর্ঘ ২৬ বছর ধরে উপজেলা, থানা ও সামাজিক বনায়নের সভাপতির দায়িত্ব পালন করছি এবং অনেকের কাছে ‘বৃক্ষ মানব’ হিসেবে পরিচিত। যতদিন বেঁচে থাকব বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাব। আজ ওসি মহোদয়ের সামাজিক বৃক্ষরোপণ উদ্যোগের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।”

ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, “ছোটবেলা থেকেই বৃক্ষরোপণের শখ রয়েছে। আমি এখানে দীর্ঘদিন থাকব না, তাই স্মৃতিস্বরূপ এক হাজার ঔষধি গাছের চারা রোপণ করলাম। এসব গাছ মানুষের জন্য অনেক উপকার বয়ে আনবে।”

ইএইচ

Link copied!