ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, ১৫ কারখানায় ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগস্ট ১৪, ২০২৫, ১২:৪০ পিএম

আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, ১৫ কারখানায় ছুটি ঘোষণা

বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তার স্বার্থে পার্শ্ববর্তী অন্তত ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নাসা গ্রুপের নাসা বেসিক কমপ্লেক্স কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ

 সময় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেন।

শিল্প পুলিশ জানায়, বিক্ষোভ শুরু হওয়ার পর শ্রমিকদের একটি অংশ পাশের কারখানাগুলোতে গিয়ে শ্রমিকদের বের করে আনার চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় নিরাপত্তাজনিত কারণে অন্তত ১৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

শ্রমিকরা জানান, বকেয়া বেতন পরিশোধের আগে নাসা গ্রুপ কর্তৃপক্ষ গত ১০ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত চার দিনের ছুটি ঘোষণা করে। আজ (১৪ আগস্ট) বেতন দেওয়ার কথা থাকলেও তা না দিয়ে গেটে আবারও চার দিনের সাধারণ ছুটির নোটিশ টানিয়ে দেয়। ছুটি বর্ধিত করার এ নোটিশ দেখে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

নোটিশে বলা হয়, অনিবার্য কারণবশত আজ ১৪ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত কারখানার সব বিভাগ ও শাখায় (জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ ছাড়া) সাধারণ ছুটি বাড়ানো হলো। আগামী ১৯ আগস্ট মঙ্গলবার থেকে যথারীতি কারখানা চালু থাকবে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া বলেন, “শ্রমিকদের আন্দোলনের মুখে নিরাপত্তার স্বার্থে ওই এলাকার ১৫টি পোশাক কারখানা আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে।”

ইএইচ

Link copied!