ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

গোয়ালন্দে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক অভিভাবক সমাবেশ

জাহিদুল ইসলাম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

জাহিদুল ইসলাম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

আগস্ট ১৪, ২০২৫, ০৩:৪৮ পিএম

গোয়ালন্দে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক অভিভাবক সমাবেশ

রাজবাড়ী জেলার গোয়ালন্দ প্রপার হাইস্কুলে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের অবনতির পর শিক্ষার মান উন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সমাবেশে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে শিক্ষার মান উন্নয়ন বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয়। 

শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা মিলিতভাবে মতবিনিময় সভা করেন, যাতে আগামীতে শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করতে পারে। 

সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, ইংরেজি শিক্ষক মো. এমাদ উদ্দিন, সিনিয়র শিক্ষক মো. লুৎফর রহমান এবং গণিত শিক্ষক আব্দুল ছালাম। অভিভাবকদের পক্ষ থেকে মতামত দেন মো. লিয়াকত হোসেন, নিখিল বৈরাগী, মো. হালিম মোল্লা, সৈকত হোসেন ও তোহুরা আক্তার। 

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রবিউল মোল্লা, ফাহিম আল আদিব ও আশা। 

সমাবেশ সঞ্চালনা করেন সহকারী শিক্ষক অম্বরিশ কুমার চক্রবর্তী জীবন। 

বক্তারা বলেন, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় যেন ২০২৫ সালের মতো কোনো বিপর্যয় না ঘটে, তা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।

ইএইচ

Link copied!