ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আভা-রাইদা ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

বিপুল মিয়া, জামালপুর

বিপুল মিয়া, জামালপুর

আগস্ট ১৫, ২০২৫, ০৬:৪৬ পিএম

আভা-রাইদা ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

আভা-রাইদা ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল খেলা শুক্রবার পাবই সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

খেলায় ভেবলা-শিলকুড়িয়া রাকিব স্মৃতি সংঘ বনাম কেন্দুয়া কালীবাড়ি স্পোর্টিং ক্লাব অংশ নেন।

সেমিফাইনাল খেলায় ভেবলা-শিলকুড়িয়া রাকিব স্মৃতি সংঘ ২-০ গোলে বিজয়ী হয়ে ফাইনালে যাওয়ার কৃতিত্ব অর্জন করে।

খেলার সভাপতিত্ব করেন পাবই সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমরান হুসাইন আমীর। 

প্রধান অতিথি ছিলেন- ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ হাফিজুর রহমান তালুকদার। 

বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হজরত আলী, ইউনিয়ন যুবদলের সভাপতি বিল্লাল হোসেন এবং জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. আলম মাহমুদ। খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক আলমগীর কবির।

ফুটবল প্রেমীদের উপস্থিতিতে খেলার মাঠ কানায় কানায় পূর্ণ হয়।

ইএইচ

Link copied!