ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কোম্পানীগঞ্জে ৭ শিবির কর্মী হত্যা মামলায় কাদের মির্জার সহচর গ্রেপ্তার

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

আগস্ট ২০, ২০২৫, ০৭:৪৯ পিএম

কোম্পানীগঞ্জে ৭ শিবির কর্মী হত্যা মামলায় কাদের মির্জার সহচর গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াত-শিবিরের ৭ কর্মী হত্যা মামলায় কাদের মির্জার ঘনিষ্ঠ সহচর ও বসুরহাট পৌরসভা ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক তালুকদারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বসুরহাট পৌরসভার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। 

বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মানিক ওই ওয়ার্ডের আবুল কালামের ছেলে। তিনি বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, আওয়ামী লীগ নেতা মানিক ২০১৩ সালে কোম্পানীগঞ্জে জামায়াত-শিবিরের ৭ কর্মী হত্যা মামলার আসামি। চলতি মাসের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ইএইচ

Link copied!