ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

চাটখিলে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

আগস্ট ২১, ২০২৫, ০৪:৩৪ পিএম

চাটখিলে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

নোয়াখালীর চাটখিলে উপজেলা প্রশাসন কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার এ উপলক্ষে চাটখিল অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাসলিমুন নেছা।

বিশেষ অতিথি ছিলেন চাটখিল পাঁচগাঁও মাহাবুব সরকারি কলেজের অধ্যক্ষ মো. শওকত আলী ফারুকী, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী।

অন্যান্য বক্তৃতায় অংশ নেন চাটখিল প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান, বিএনপি নেতা আহসানুল হক মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামের চাটখিল উপজেলা আমীর মাওলানা মহিউদ্দিন হাসান, চাটখিল কামিল মাদ্রাসার সভাপতি মোহাম্মদ সেলিমসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সংবর্ধিত শিক্ষার্থীবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে ২০২৫ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৩ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করে সম্মানিত করা হয়।

ইএইচ

Link copied!