ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাবুগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

আগস্ট ২১, ২০২৫, ০৫:৪৫ পিএম

বাবুগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়

বরিশাল জেলা বাবুগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকাল ৪টায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল কর্ম পরিষদ সদস্য ও মহানগর জামায়াত ইসলামের আমির বরিশাল জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। বিচারের নামে দেশবরেণ্য আলেম-ওলামাদেরও ফাঁসিতে ঝুলানো হয়েছে। গণমাধ্যম স্বাধীনতা, তথ্যের প্রবাহ ও সমাজের ন্যায়বিচারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু বিগত সময়ে জালিম সরকার সত্য প্রকাশে গণমাধ্যমকে বাধাগ্রস্ত করেছে। আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী এবং চাই, সাংবাদিকরা স্বাধীনভাবে সত্য ও মিথ্যা আলাদা করে তুলে ধরুন।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী মানবতার সেবা ও দেশের সুষ্ঠু পরিচালনার যোগ্যতা অর্জনের জন্য কাজ করে যাচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাম মাঝির সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন— সাবেক ছাত্র নেতা আ. সবুর খান, বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহম্মেদ মুন্না, বাবুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম ও সাইফুল আর রহিম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাবুদ্দিন বাচ্চু, বিমানবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিয়া রোকন, বাবুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংবাদিক আরিফুর রহমান, আল মামুন, রফিকুল ইসলাম, আল আমিন, আবু হানিফ, আবুল বাসার ও মো. উজ্জল প্রমুখ।

ইএইচ

Link copied!