কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
আগস্ট ২১, ২০২৫, ০৬:১৭ পিএম
"গাছ লাগিয়ে গড়বো দেশ, সবুজ শ্যামল বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে সেচ্ছাসেবী সংগঠন উই ফর ইউ প্রবাসী ইউনিটের উদ্যোগে সবুজ বনায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কোম্পানীগঞ্জ থানা সংলগ্ন সংকর বকশি খাল পাড়ে কেন্দ্রীয় সভাপতি ইব্রাহীম মোহাম্মদ সায়েমের তত্ত্বাবধানে এ কর্মসূচি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাহমুদ আল জাবেদ, সাধারণ সম্পাদক তাসরান হোসেন রিয়াদ, যুগ্ন সাধারণ সম্পাদক মো. নোমান শিবলু, যুগ্ন সাধারণ সম্পাদক এ.এইচ. ফুটন, সাংগঠনিক সম্পাদক শামীম ইমতিয়াজ ও ইমাম উদ্দিন রুবেল।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি আবদুল্লাহ আল নূর সোহান, সাধারণ সম্পাদক ওমর ফারুক, যুগ্ন সাধারণ সম্পাদক ফারহানা নূর প্রিয়া, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শাওন, প্রচার সম্পাদক ছায়েদ মাহমুদ শুভ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, সদস্য ইয়াছিন মাহমুদ সুমন, বসুরহাট পৌরসভা কমিটির সহ-সভাপতি সাইফুদ্দিন মামুন, সহ-সভাপতি সিফাত হাসান, সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান অনিক, প্রবাসী ইউনিটের শিক্ষা বিষয়ক সম্পাদক ওসান গনি মুসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
কর্মসূচির মাধ্যমে এলাকার পরিবেশ সংরক্ষণে নতুন অঙ্গীকার প্রকাশ করা হয় এবং ভবিষ্যতেও এমন সবুজায়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়।
ইএইচ