ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাদাপাথর কাণ্ডে দুদকের তালিকা প্রকাশ: সিলেটের রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

আগস্ট ২২, ২০২৫, ০৩:৩৭ পিএম

সাদাপাথর কাণ্ডে দুদকের তালিকা প্রকাশ: সিলেটের রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

দেশজুড়ে আলোচিত সাদাপাথর কাণ্ডে দুর্নীতি দমন কমিশন (দুদক) ৫২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে। এই খবর প্রকাশের পর থেকেই সিলেটের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে।

প্রশাসনের কিছু কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাদের নাম পাথর লুটপাটের ঘটনায় আসায় সিলেটে চলছে নানা আলোচনা ও সমালোচনা। 

রাজনৈতিক অঙ্গণে অস্থিরতা দেখা দিয়েছে, বিশেষ করে পদস্থ নেতাদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ উঠে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার বিভিন্ন সংবাদমাধ্যমে ‘দুদকের অনুসন্ধান: সাদাপাথর লুটে সম্পৃক্ত ৫২ ব্যক্তি ও প্রতিষ্ঠান’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, ৫০ জন ব্যক্তি ও দুইটি প্রতিষ্ঠান এই ঘটনায় জড়িত। 

তালিকায় সরকারি দপ্তর, চারজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নাম উল্লেখ রয়েছে। ৪২ জনকে সরাসরি চিহ্নিত করা হয়েছে। 

তালিকায় সর্বাধিক ২০ জন বিএনপি নেতা, ৭ জন আওয়ামী লীগ নেতা এবং জামায়াতে ইসলামি ও এনসিপি থেকে দুজন করে নেতার নাম রয়েছে।

তবে তালিকায় নাম আসার পর বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা দায় অস্বীকার করেছেন। 

তারা সংবাদ সম্মেলন করে বিষয়টি মিডিয়া ট্রায়াল হিসেবে দেখছেন এবং গণমাধ্যমকে দায় চাপানোর চেষ্টা বলেও উল্লেখ করেছেন।

দুদক সিলেট সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক রাফি মো. নাজমুস সাদাত জানান, ৫২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। কমিশন নির্দেশ দিলে পরবর্তী তদন্ত কার্যক্রম শুরু হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই তালিকা সিলেটের রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। যদিও কিছু দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হলেও এটি স্বচ্ছ তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা উচিত।

দুদক মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন গণমাধ্যমকে জানান, 'প্রতিবেদন দাখিল করা হয়েছে। প্রতিবেদনে পাথর চুরির সত্যতা পাওয়ায় অনুসন্ধানের সুপারিশ করা হয়েছে, যা কমিশনের সিদ্ধান্তের জন্য উপস্থাপন করা হয়েছে।'

ইএইচ

Link copied!