ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
নুরুল হক নুর

ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ গোপালগঞ্জ

মেহের মামুন, মুকসুদপুর (গোপালগঞ্জ)

মেহের মামুন, মুকসুদপুর (গোপালগঞ্জ)

আগস্ট ২২, ২০২৫, ০৫:২০ পিএম

ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ মোড়ে শুক্রবার অনুষ্ঠিত পথসভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, “গোপালগঞ্জ ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। মুক্তিসংগ্রামের মহান নেতা শেখ মুজিবুর রহমান থেকে সাংবাদিক ও বামপন্থী নেতা নির্মল সেন, ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার, মতুয়া সম্প্রদায়ের হরি চাঁদ ঠাকুর, জাতীয় ক্রিকেট দলের রকিবুল হাসান, সংগীতশিল্পী ফিরোজা বেগম এবং চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত—অনেক গুণী ব্যক্তি এই মধুমতীর তীরে জন্মগ্রহণ করেছেন। তাই সাধারণ মানুষকে নির্বিচারে মামলা দিয়ে নির্যাতন করা উচিত নয়।”

তিনি বলেন, “আমরা সুবিধাবাদী রাজনীতি করি নাই। মুখে যা বলেছি, অন্তরে তা ধারণ করেছি। রাজনীতিকে জনগণের কাছে দায়বদ্ধ করতে হবে। নতুন বাংলাদেশ গঠনের জন্য পুরানো রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে নির্বাচন হলে তা সম্ভব নয়। আমরা নতুন বন্দোবস্ত নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও উচ্চকক্ষ পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত থাকবে।”

পথসভা আয়োজন করেন গোপালগঞ্জ জেলা গণ অধিকার পরিষদ। সভাপতিত্ব করেন সভাপতি আল আমিন সরদার। প্রধান অতিথি ছিলেন গন অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অপু মুন্সি।

 সভায় বক্তব্য রাখেন— সাধারণ সম্পাদক রাশেদ খান, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. ফিরোজুর রহমান, সদস্য শহিদুল ইসলাম, মাহফুজুর রহমান, যুব অধিকার পরিষদের প্রচার প্রকাশনা সম্পাদক ফারুক হোসেন, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোল্লা ইব্রাহিম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শেখ মোজাহিদ এবং মুকসুদপুর উপজেলা আহবায়ক মোহাম্মদ আলি প্রমুখ।

ইএইচ

Link copied!