ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বরগুনায় রাতের আধারে ঘর ভাঙচুর, মামলা করে বাদী বিপাকে: দ্রুত গ্রেপ্তার দাবি

বরগুনা প্রতিনিধি

বরগুনা প্রতিনিধি

আগস্ট ২২, ২০২৫, ০৫:৩০ পিএম

বরগুনায় রাতের আধারে ঘর ভাঙচুর, মামলা করে বাদী বিপাকে: দ্রুত গ্রেপ্তার দাবি

গুলিশাখালী ইউনিয়নের যুবদল যুগ্ম আহবায়ক মলয় চন্দ্র পলাশ ও তার সন্ত্রাসী বাহিনী রাতের আধারে জাকির মাতুব্বরের ঘর ভেঙ্গে নেওয়ার ঘটনায় মামলা করার পর বাদী বিপাকে পড়েছেন। 

তিনি অভিযোগ করেছেন, মামলার পর আসামীরা মামলা তুলে না নিলে তার এবং তার পরিবারের ওপর প্রাণে নাশের হুমকি দিচ্ছে।

জাকির মাতুব্বর জানান, তার উত্তর কলাগাছিয়া গ্রামের জমি ২০০১ সালে সরকার থেকে বন্দোবস্থ পেয়েছিলেন। দীর্ঘ ২৪ বছর সেখানে বসবাসের পর গত ৭ আগস্ট মলয় চন্দ্র পলাশ প্রভাব খাটিয়ে ওই জমির অন্তত ৮ লাখ টাকার বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে গেছেন। এরপর গত ১৬ আগস্ট রাতের আধারে মলয় ও তার সহযোগীরা অস্ত্রের মুখে জিম্মি করে তার ঘর ভেঙ্গে নেন।

ভুক্তভোগী জাকির মাতুব্বর আমতলী থানায় মলয় চন্দ্র পলাশকে প্রধান আসামী করে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। 

তিনি অভিযোগ করেছেন, মামলার পর থেকেই অসামাজিক কার্যকলাপে তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

মামলার বাদীর স্ত্রী রাজিয়া বেগম বলেন, “অপরিচিত মানুষ বাড়ীর আশে-পাশে ঘুরাঘুরি করছে। ভয়ে বাইরে বের হতে পারছি না।”

অন্যদিকে, গুলিশাখালী ইউনিয়ন যুবদল যুগ্ম আহবায়ক মলয় চন্দ্র পলাশ বলেন, “আমি কাউকে প্রাণ নাশের হুমকি দেইনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।”

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে এবং দ্রুত সময়ে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ইএইচ

Link copied!