ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
মুয়াযযম হোসাইন হেলাল

সংস্কার শেষ করে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

আগস্ট ২২, ২০২৫, ০৬:৫৬ পিএম

সংস্কার শেষ করে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে

প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে পিআর (প্রতি-সদস্য) পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

শুক্রবার বরিশাল মহানগরীর কোতয়ালী উত্তর থানার উদ্যোগে আয়োজিত কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হেলাল আরও বলেন, “জনগণ ইতোমধ্যে পরিবর্তনের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত। জামায়াতে ইসলামী সকল কর্মীদের জনগণের কাছে যেতে হবে এবং প্রতিদিন বিভিন্ন কাজের ফাঁকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে হবে। একটি জনকল্যাণমুখী সরকার প্রতিষ্ঠার জন্য সৎ মানুষকে দায়িত্বে আনা অত্যন্ত জরুরি।”

তিনি উল্লেখ করেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো রাষ্ট্র ক্ষমতায় না গেলেও দলের নেতা-কর্মীরা দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। দলের নেতারা মন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং দুর্নীতি থেকে বিরত থেকেছেন। আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে, যা জনগণের কাছে বোঝানো হবে।”

কোতয়ালী উত্তর থানা নায়েবে আমীর অধ্যাপক সৈয়দ গোলাম গোফরানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি হাফেজ জাবের হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান।

শিবিরে দারসুল কুরআন পেশ করেন তানজীমুল উম্মাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান খান। এছাড়া উপস্থিত ছিলেন কোতয়ালী উত্তর থানার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক জাহাঙ্গীর কবীর, কর্মপরিষদ সদস্য বায়জীদ বোস্তামী, সৈয়দ মোহাব্বত উল্লাহ মাহেত, মোকছেদুর রহমান, আব্দুস সত্তার খান, ৮ নং ওয়ার্ড সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, ১৭ নং ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, ১৯ নং ওয়ার্ড সভাপতি অধ্যাপক জিল্লুর রহমান, ২০ নং ওয়ার্ড সভাপতি আবু সাঈদ খান প্রমুখ নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!