মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৫, ০৭:৪২ পিএম
মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বিকেলে সুজাতপুরস্থ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠাতা সদস্যদের এক জরুরি সভায় এই কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে আহ্বায়ক নির্বাচিত হন মাহফুজুর রহমান সৌরভ।
কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন— সদস্য সচিব সালেহ আকরাম এবং সদস্য হিসেবে রাকিবুল ইসলাম সোহাগ, আরাফাত আল-আমিন, ফয়েজ মো. তুহিন, সালাউদ্দিন দেওয়ান, বাবুল মুফতি ও সিপাহী আল-আমিন।
এর মধ্যে মূখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আলমাছ মিয়া ও ফয়েজ মো. তুহিন।
সভায় প্রেসক্লাবের সার্বিক দিক বিবেচনা করে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সম্প্রতি মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের নামে যে কমিটি গঠিত হয়েছে, তা নিয়মবহির্ভূত বলে উল্লেখ করা হয়। আগামী এক মাসের মধ্যে সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ইএইচ