ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

শাজাহানপুরে আলোচিত হত্যা মামলায় ২ আসামি গ্রেপ্তার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

আগস্ট ২৪, ২০২৫, ০৪:৩০ পিএম

শাজাহানপুরে আলোচিত হত্যা মামলায় ২ আসামি গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুর থানার খরনা ইউনিয়নের ভাদাইকান্দি গ্রামের চাঞ্চল্যকর আল আমিন (৩৫) হত্যা মামলার পলাতক দুই আসামীকে রাজধানীর দারুস সালাম থানার গাবতলী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

গ্রেপ্তারকৃতরা হলেন— মামলার ৪নং আসামি হিটার বাশির আহমেদ (২৬) ও ৫নং আসামি মো. নাজির হোসেন (২৮)। উভয়ই ভাদাইকান্দি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

শনিবার বিকালে র‌্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) বগুড়া এবং র‌্যাব-৪ এর যৌথ অভিযানে গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, নিহত আল আমিন বগুড়া নিউ মার্কেটের একজন ব্যবসায়ী ছিলেন। পূর্ব শত্রুতার জেরে গত ২৮ জুলাই সকালে সন্ত্রাসীরা তাকে ব্যবসার উদ্দেশ্যে বের হওয়ার সময় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করে এবং নগদ টাকা লুট করে পালিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তিনি ২ আগস্ট শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

মামলার প্রেক্ষিতে র‌্যাব ১২ গোয়েন্দা তৎপরতা বাড়ায় এবং গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের র‌্যাব করে। গ্রেপ্তারদের কাছ থেকে ২টি বাটন মোবাইল উদ্ধার করা হয়। পরে তাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‌্যাব জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার পর এলাকায় স্বস্তির অবস্থা বিরাজ করছে। 

এলাকাবাসী জানিয়েছেন, গ্রেপ্তার বাশির আহমেদের হাতে আগ্নেয়াস্ত্রও দেখা গেছে এবং তারা তা উদ্ধার করতে চায়।

ইএইচ

Link copied!