ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

আগস্ট ২৪, ২০২৫, ০৫:৩৭ পিএম

হাবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে ধারণ করে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মৎস্য বিজ্ঞান অনুষদের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে।

উদযাপন উপলক্ষে রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্লাহ-এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে মৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা দেশীয় ঐতিহ্যবাহী সাজে সজ্জিত হয়ে ব্যানার ও ফেস্টুন হাতে অংশগ্রহণ করেন।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয় ও সামনের মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের পুকুর পাড়ে গিয়ে শেষ হয়। এরপর নবনির্মিত ওয়েট ল্যাব উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর।

এ সময় উপস্থিত ছিলেন— প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ.এস.এম. কিবরিয়া, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবুহাসান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস.এম. এমদাদুল হাসান, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং অন্যান্য শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ওয়েট ল্যাব উদ্বোধনের সময় ভাইস-চ্যান্সেলর বলেন, “এই ল্যাবের মাধ্যমে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপকৃত হবেন। তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞানও অত্যন্ত জরুরি। এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” পরে ভাইস-চ্যান্সেলর হ্যাচারি সহ মৎস্য বিজ্ঞান অনুষদের বিভিন্ন গবেষণা কার্যক্রম ঘুরে দেখেন।

ইএইচ

Link copied!