ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাদাপাথরে ফেরত গেল ২ লাখ ঘনফুট পাথর

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

আগস্ট ২৪, ২০২৫, ০৮:২১ পিএম

সাদাপাথরে ফেরত গেল ২ লাখ ঘনফুট পাথর

লুণ্ঠিত সাদাপাথর নিজ খরচে ফেরত দিতে সিলেট জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময়ের পর গত ২৪ ঘণ্টায় প্রায় ২ লাখ ঘনফুট পাথর ফেরত দিয়েছেন ব্যবসায়ীরা।

জানা যায়, শনিবার এক অনুষ্ঠানে লুটকৃত পাথর স্বেচ্ছায় ফেরত দেওয়ার জন্য সোমবার (২৫ আগস্ট) পর্যন্ত তিন দিনের সময়সীমা নির্ধারণ করেন সিলেটের নবাগত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। 

জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ও আল্টিমেটামের পর টনক নড়ে পাথর লুটকারীদের। শনিবার রাত থেকে তারা সাদাপাথরের লুণ্ঠিত অংশ ফেরত দেওয়া শুরু করেন। ব্যবসায়ীরা নিজেদের খরচে ট্রাক ও ট্রলির মাধ্যমে ভোলাগঞ্জে পাথর ফেরত নিয়ে আসছেন।

গত ২৪ ঘণ্টায় মোট ২৮ ট্রাক পাথর ফেরত এসেছে। এর মধ্যে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ২০ ট্রাক এবং সিলেট সদর উপজেলা থেকে ৮ ট্রাক পাথর ফেরত দেওয়া হয়েছে। ফেরত আসা সাদাপাথর ভোলাগঞ্জে প্রতিস্থাপন করা হচ্ছে।

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বলেন, “শনিবার বিকেল থেকে রোববার বিকেল ৬টা পর্যন্ত প্রায় ২ লাখ ঘনফুট পাথর স্বেচ্ছায় ফেরত দিয়েছেন পাথর লুটকারীরা। সাদাপাথর লুটে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনায় না এনে তাদের আইনের আওতায় আনা হবে।”

ইএইচ

Link copied!