ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পদুয়ার বাজার ইউটার্নে দুর্ঘটনা: অভিযুক্ত হানিফ পরিবহনের বাস আটক

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

আগস্ট ২৪, ২০২৫, ১০:৫৯ পিএম

পদুয়ার বাজার ইউটার্নে দুর্ঘটনা: অভিযুক্ত হানিফ পরিবহনের বাস আটক

কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্নে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত হানিফ পরিবহনের বাস আটক করেছে হাইওয়ে পুলিশ। 

রোববার দুপুরে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বাসটির চালককে এখনও গ্রেপ্তার করা যায়নি।

ওসি ইকবাল বাহার মজুমদার জানান, নূরজাহান হোটেল থেকে উল্টো পথে আসা ঘাতক বাস—হানিফ এন্টারপ্রাইজ, নাম্বার ঢাকা মেট্রো-ব-১২-২১৯৭—দেবিদ্বার উপজেলার খাদ ঘর থেকে আটক করা হয়েছে। এর আগে, গত শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার ইউটার্নে সিমেন্টবাহী লরির নিচে চাপা পড়ে একই পরিবারের চারজন নিহত হন। নিহতদের ভাই আবুল কালামের অভিযোগের ভিত্তিতে হানিফ পরিবহনের বাস ও লরির অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

দুর্ঘটনায় নিহতরা হলেন- বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে আবুল হাশেম (৫০) এবং ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। দুর্ঘটনার সময় প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম। লরির সামনের অংশের নিচে চাপা পড়ে একই পরিবারের সঙ্গে থাকা সিএনজির তিন যাত্রী আহত হয়েছেন।

এ ছাড়া, সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও সড়ক ও জনপদ বিভাগের সমন্বিত মতামতের ভিত্তিতে পদুয়ার বাজার পল্লী বিদ্যুত সমিতির সামনে ইউটার্ন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত সদর দক্ষিণ উপজেলার দয়াপুর ইউটার্ন থেকে সকল যানবাহন ঘুরে যেতে হবে।

সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আদনান বিন হাসান জানান, পদুয়ার বাজার ইউটার্ন এলাকাটি সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা পরিদর্শন করেছেন। রবিবার জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সড়ক ও যোগাযোগ বিষয়ক সমন্বিত সভার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ইএইচ

Link copied!