ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মধুপুরে ফুটপাত দখল করে দোকান পরিচালনা: দুই ব্যবসায়ীকে জরিমানা

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) 

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) 

আগস্ট ২৫, ২০২৫, ০৩:৫১ পিএম

মধুপুরে ফুটপাত দখল করে দোকান পরিচালনা: দুই ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইলের মধুপুর পৌরশহরে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। 

সোমবার দুপুরে মধুপুর শহরের টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সাথী মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন।

অভিযানকালে জনসাধারণের চলাচলের পথে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এসময় ফুটপাত থেকে ব্যবসায়িক মালামাল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন জানান, কিছু দিন আগে মাইকিংয়ের মাধ্যমে পৌরবাসীকে সতর্ক করা হয়েছিল যে, ফুটপাত দখল করে দোকান বসানো বন্ধ করতে হবে। কিন্তু এর পরেও অসন্তোষজনক আচরণ চলায় এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, “পর্যায়ক্রমে সকল স্থানে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। কিছু ব্যবসায়ী ফুটপাতের টাইলস ক্ষতিগ্রস্ত করছেন, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অভিযান পরিচালনার জন্য মধুপুর পৌরবাসী ও সুধীমহল উপজেলা প্রশাসক মো. জুবায়ের হোসেনকে ধন্যবাদ জানিয়েছেন।

ইএইচ

Link copied!