ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বোদায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

আগস্ট ২৫, ২০২৫, ০৬:২৭ পিএম

বোদায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা

পঞ্চগড়ের বোদা উপজেলায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলামের সঙ্গে উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বোদা সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুল কবির, উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ উন নবী, সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দীন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আবদুস সামাদ তারা, উপজেলা জামায়াতের আমির জাহিদুল, বিভিন্ন দপ্তরের প্রধান, এবং বোদা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন বিপুল ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আগামীতে বোদা উপজেলা মডেল উপজেলা হিসেবে রূপান্তর করতে সকলের সহযোগিতা কামনা করেন।

ইএইচ

Link copied!