কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আগস্ট ২৫, ২০২৫, ১০:২৫ পিএম
চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোচক, দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেছেন, “সুখে-দুঃখে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই জামায়াতে ইসলামীর মূল কাজ। মানবিক সংগঠন জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
বলেন, অতীতের জুলুম ও নির্যাতনের সময়েও হাজারো বাধা উপেক্ষা করে জামায়াত গরিব ও মেহনতী মানুষের দোরগোড়ায় যেকোনো দুর্যোগ বা প্রয়োজনের সময় উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে।”
সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর শাখার আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার মনির আবছার চৌধুরী।
এছাড়া বক্তব্য দেন- ইউনিয়ন জামায়াতের সভাপতি মোস্তফা আল মাহমুদ ইমরোজ, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মুহাম্মদ আলমগীর, জামায়াত নেতা ইঞ্জিনিয়ার ইয়াছিন ও প্রবাসী জনাব ওসমান গণি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াত নেতা আবদুল আহাদ, ব্যাংকার মুহাম্মদ আলমগীর, মহিউদ্দিন কায়েস, মাওলানা শাহজাহান মুনির, গোফরানুল হক প্রমুখ।
ইএইচ