ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কিশোরগঞ্জে ১০ সেপ্টেম্বর বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল

রায়হান জামান, কিশোরগঞ্জ

রায়হান জামান, কিশোরগঞ্জ

আগস্ট ২৬, ২০২৫, ০৮:১৩ পিএম

কিশোরগঞ্জে ১০ সেপ্টেম্বর বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল

কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল আগামী ১০ সেপ্টেম্বর শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। 

সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সভা সঞ্চালনা করেন। এতে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় জানানো হয়, জেলা বিএনপির কাউন্সিল হওয়ার কথা ছিল আগামী ৬ সেপ্টেম্বর। তবে ওইদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হওয়ায় তারিখ পরিবর্তন করে ১০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন পর কিশোরগঞ্জে জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ কাউন্সিলের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে। তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালী করবেন বলে আশা প্রকাশ করা হয়।

বক্তারা আরও বলেন, বিএনপির রাজনীতি এখন গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামের রাজনীতি। কিশোরগঞ্জ জেলা বিএনপির এ কাউন্সিল সেই সংগ্রামকে আরও শক্তিশালী করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন নেতৃত্ব তৈরি করে দলকে সুসংগঠিত করবে।

ইএইচ

Link copied!