ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভূঞাপুরে তিন সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

আগস্ট ২৭, ২০২৫, ০৩:২৭ পিএম

ভূঞাপুরে তিন সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের ভূঞাপুরে হালিমা বেগম (৪৫) নামে তিন সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার বাগবাড়ী গ্রামে তার বাবার পরিত্যক্ত বাড়ির একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হালিমা বেগম ওই গ্রামের মৃত জোয়াদ আলীর মেয়ে ও ঘাটাইল উপজেলার মনোহারা গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে হালিমা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। রাতে খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। 

বুধবার সকালে স্থানীয় লোকজন পরিত্যক্ত বাড়ির পাশে গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, “ঝুলন্ত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”

ইএইচ

Link copied!