ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

আগস্ট ২৭, ২০২৫, ০৩:৩৯ পিএম

গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

রাজবাড়ীর গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ৭৬টি পরিবারের মাঝে ১২০ বান্ডিল ঢেউটিন ও ৩ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১১টার সময় উপজেলা হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৪টি ইউনিয়নের বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ড, কালবৈশাখী ঝড়, নদী ভাঙনসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ অসহায় পরিবারকে মানবিক সহায়তা হিসেবে এই ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে প্রতিটি পরিবারকে ১ বান্ডিল ঢেউটিন এবং নগদ ৩ হাজার টাকার চেক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আবু বক্কর, অফিস সহায়ক মো. রাশেদুল ইসলাম সহ বিভিন্ন পেশার ও শ্রেণির মানুষ।

উপজেলা প্রশাসন এ ধরনের কার্যক্রমের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনরায় জোরদার করেছে।

ইএইচ

Link copied!