ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পলাশবাড়ী থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা

মনিরুজ্জামান মিথুন, পলাশবাড়ী (গাইবান্ধা)

মনিরুজ্জামান মিথুন, পলাশবাড়ী (গাইবান্ধা)

আগস্ট ২৭, ২০২৫, ০৫:০৭ পিএম

পলাশবাড়ী থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা

আইনশৃঙ্খলা কার্যক্রম পর্যালোচনার অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়ী থানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা। 

মঙ্গলবার বিকেলে থানায় পৌঁছালে থানার পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড-অব-অনার প্রদান করে।

থানা পরিদর্শনের সময় পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা থানার বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পর্যবেক্ষণ করেন। 

তিনি থানার অফিসার, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অন্যান্য কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। পরিদর্শন বহিতে স্বাক্ষর করার পাশাপাশি তিনি আইনশৃঙ্খলা বজায় রাখতে থানায় কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের সততা, নিষ্ঠা, দক্ষতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারী, থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভুট্টো, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত চন্দ্র প্রামাণিকসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!