ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সখীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

আগস্ট ২৭, ২০২৫, ০৬:৫৪ পিএম

সখীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে পুকুরে পড়ে ইয়ামিন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার বিকালে পৌরসভার ৬নং ওয়ার্ডে, মদীনাতুল উলুম মাদরাসার পাশের পুকুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ামিন উপজেলার যাদবপুর ইউনিয়নের কলাবাগান এলাকার প্রবাসী আ. করিম মিয়ার ছেলে। সে তার মায়ের সঙ্গে পৌরসভার ৬নং ওয়ার্ডের একটি ভাড়া বাসায় থাকত এবং সোনার তরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে ইয়ামিন ফুটবল খেলতে বের হয়। বিকেল ৩টার দিকে তার লাশ পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন বলেন, “ঘটনা শুনেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

ইএইচ

Link copied!