ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

গুরুদাসপুরে প্রতারক কাজিকে ছয় মাসের কারাদণ্ড

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

আগস্ট ২৭, ২০২৫, ০৯:১৭ পিএম

গুরুদাসপুরে প্রতারক কাজিকে ছয় মাসের কারাদণ্ড

নাটোরের গুরুদাসপুরে ভুয়া কাবিন রেজিস্ট্রার তৈরি ও বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে এক প্রতারক কাজিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মোবাইল কোর্ট এ দণ্ডাদেশ প্রদান করে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন গুরুদাসপুর পৌরসভার উত্তর নারিবাড়ি এলাকার মৃত কেফাত মোল্লার ছেলে মো. আব্দুল লতিফ কাজি (৫৪)। তার অফিস ও বাসা তল্লাশির সময় ভুয়া রেজিস্ট্রারসহ অন্যান্য প্রমাণ সংগ্রহ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২২৮ ধারায় দোষী সাব্যস্ত করে বিবাহ নিরোধ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ। এতে সহযোগিতা করেন গুরুদাসপুর থানার পুলিশ ও আনসার বাহিনী।

স্থানীয়রা জানান, লতিফ কাজি দীর্ঘদিন ধরে গোপনে বাল্যবিয়ে পড়ানোসহ বিভিন্ন জালিয়াতি কার্যক্রমে লিপ্ত ছিলেন। তার শাস্তি কার্যকর হওয়ার ফলে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ বলেন, “বাল্যবিয়ে ও প্রতারণায় প্রমাণিত হওয়ায় লতিফ কাজিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাল্যবিয়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

ইএইচ

Link copied!