ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শাবিপ্রবিতে সরকারের ‘গায়েবানা জানাযা’ পড়ল শিক্ষার্থীরা

আতিকুর রহমান নগরী, সিলেট

আতিকুর রহমান নগরী, সিলেট

আগস্ট ২৮, ২০২৫, ০৪:০০ পিএম

শাবিপ্রবিতে সরকারের ‘গায়েবানা জানাযা’ পড়ল শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্ষুব্ধ শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের ‘গায়েবানা জানাযা’ পড়েছেন।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বরে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। 

তারা তিনদফা দাবি আদায় এবং ঢাকায় শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদ জানিয়েছেন।

কর্মসূচি শুরুতে শিক্ষার্থীরা কিছুক্ষণ অবস্থান করেন। এর আগে থেকে প্রকৌশল অনুষদের সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বর্জন করছেন বিক্ষোভকারীরা।

কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘কোটা যদি দেশ খায়, ধ্বংস তার দোরগোড়ায়’, ‘চাকরিতে বৈষম্য, মানি না মানবো না’, ‘বৈষম্যের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ সহ নানা প্রতিবাদী প্লাকার্ড হাতে ধরেন। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা ন্যায্য দাবিতে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সরকারের কাছে তাদের দাবি মেনে নেওয়ার আহবান জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল গোলচত্ত্বর থেকে ক্যাম্পাসের মূল ফটকে এসে অবস্থান নেয়। মিছিলে শিক্ষার্থীরা কোটা প্রথার বিরুদ্ধে স্লোগান দেন। পরে তারা পুলিশি হামলার প্রতিবাদে ‘অন্তর্বর্তীকালীন সরকারের গায়েবানা জানাযা’ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের দাবিসমূহ

১. ইঞ্জিনিয়ারিং এবং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সকলকে মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ হতে হবে। কোনো পদোন্নতি কোটার মাধ্যমে নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।

২. টেকনিক্যাল দশম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদ পূরণের জন্য ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীদেরকে পরীক্ষায় সুযোগ দিতে হবে।

৩. বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

ইএইচ

Link copied!