কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আগস্ট ২৮, ২০২৫, ০৭:২৭ পিএম
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ৬০টি প্রাতিষ্ঠানিক পুকুরে ২১৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে জাতীয় মাছের (রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ) পোনা বিতরণ করা হয়।
চলতি অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাকিবুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ লিসোবি আক্তার শান্তা, সমাজসেবা কর্মকর্তা সবুর আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল আলিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
ইএইচ