ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কালিয়াকৈরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

আগস্ট ২৮, ২০২৫, ০৭:৫০ পিএম

কালিয়াকৈরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউসার আহাম্মেদ।

সভায় জুলাই ২০২৫ মাসের সার্বিক অপরাধ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন ইউএনও। 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই মাসে ডাকাতি ২টি, দস্যুতা ২টি, খুন ২টি, দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার ১১ জন, নারী ধর্ষণ ৩টি, চুরি ১টি, পর্নোগ্রাফি মামলা ১টি, সড়ক দুর্ঘটনা ২টি, অপমৃত্যু ৯টি, মাদকদ্রব্য মামলা ১৪টি এবং বিবিধ মামলা ১১টি রুজু হয়েছে। মোট মামলা হয়েছে ৩৮টি এবং গ্রেফতার হয়েছে ৪৯ জন আসামি।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মৌচাক সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন আরমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল বাসেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার প্রমুখ।

ইএইচ

Link copied!