ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কর্ণফুলীতে ৪ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

আগস্ট ২৯, ২০২৫, ১০:৫৫ এএম

কর্ণফুলীতে ৪ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা

বাসি মিষ্টি, অস্বাস্থ্যকর পরিবেশ, মূল্য তালিকা না থাকা এবং অনুমোদনবিহীন পণ্য বিক্রির অভিযোগে কর্ণফুলীতে ৪ প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র এবং সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন।

অভিযানে ফকিরনীর হাটের দুটি মুদির দোকানে মূল্য তালিকা না থাকা, অনুমোদনবিহীন পণ্য মজুদ রাখা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকায় শাহ জালাল সুইটসে নষ্ট, বাসি ও মেয়াদবিহীন মিষ্টি ও কেক রাখার দায়ে ৫ হাজার টাকা এবং কর্ণফুলী ফুড জোন রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুতের দায়ে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও সজীব কান্তি রুদ্র এবং এসিল্যান্ড মো. আল আমিন হোসেন জানান, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তারা।

অভিযানে কর্ণফুলী থানা পুলিশের টিম ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

ইএইচ

Link copied!