ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অনিয়মের অভিযোগে দেবীগঞ্জ মাদ্রাসার সুপারের এমপিও স্থগিত

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

আগস্ট ২৯, ২০২৫, ০৪:৩৪ পিএম

অনিয়মের অভিযোগে দেবীগঞ্জ মাদ্রাসার সুপারের এমপিও স্থগিত

পঞ্চগড়ের দেবীগঞ্জের শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. সাইফুল ইসলামের এমপিও সাময়িকভাবে স্থগিত করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

বুধবার অধিদপ্তরের সহকারী পরিচালক বুলবুল আহম্মেদের স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, সরকারি বরাদ্দ অপব্যবহার, আর্থিক অনিয়ম এবং নিয়োগে জটিলতার প্রমাণ পাওয়া গেছে। 

সুপারকে তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে, কেন তার এমপিও স্থায়ীভাবে বাতিল করা হবে না।

শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, সুপার দীর্ঘদিন ধরে মাদ্রাসার জমি লিজের টাকা আত্মসাৎ, অনুদান অপব্যবহার এবং জাল স্বাক্ষরে নিয়োগসহ নানা অনিয়ম চালিয়ে আসছিলেন। এ বিষয়গুলোর প্রতিবেদন আগে গণমাধ্যমেও প্রকাশিত হয়েছিল।

অধিদপ্তরের সাম্প্রতিক সিদ্ধান্তের বিষয়ে সুপার মো. সাইফুল ইসলাম বলেন, “নোটিশ পেয়েছি। নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র দাখিল করব।”

ইএইচ

Link copied!