ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পলাশবাড়ী শাখার উদ্যোগে কৃষকদের মাঝে বিনিয়োগ বিতরণ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

আগস্ট ২৯, ২০২৫, ০৬:০২ পিএম

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পলাশবাড়ী শাখার উদ্যোগে কৃষকদের মাঝে বিনিয়োগ বিতরণ

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখার উদ্যোগে ‘বিশেষ/অগ্রাধিকার ফসলের জন্য ৪% রেয়াতী মুনাফায় প্রান্তিক কৃষকদের জন্য গঠিত স্কিম’-এর আওতায় গাইবান্ধা জেলার প্রান্তিক কৃষকদের মাঝে প্রকাশ্যে বিনিয়োগের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ভেন্যুতে ধাপেরহাট বাজার ও কোমরপুর হাট এজেন্ট ব্যাংকিং আউটলেট ছাড়াও অন্যান্য এজেন্ট ব্যাংকিং আউটলেটের প্রান্তিক কৃষকদের মাঝে চেক বিতরণ করা হয়।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির পলাশবাড়ী শাখা ব্যবস্থাপক এএসএম রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার নির্বাহী পরিচালক মো. সাখাওয়াত হোসেন। 

বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব সিএমএআইডি-২ একেএম আমজাদ হোসেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারী আব্দুল মান্নাফ এবং প্রান্তিক কৃষক আমিনুল ইসলাম, মিতু আক্তারসহ অন্যান্যরা। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি সৈয়দপুর শাখার এফএভিপি ও ব্যবস্থাপক মো. কামরুল আহসান।

অনুষ্ঠানে ৩৩৩ জন প্রান্তিক কৃষকের মাঝে মোট ২ কোটি ৫২ লাখ ৪৫ হাজার টাকার বিনিয়োগের চেক বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!