ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
আশরাফ উদ্দিন বকুল

রায়পুরার এক ইঞ্চি মাটিও কাউকে নিতে দেওয়া হবে না

মো. হৃদয় খান, নরসিংদী

মো. হৃদয় খান, নরসিংদী

আগস্ট ২৯, ২০২৫, ০৭:০৭ পিএম

রায়পুরার এক ইঞ্চি মাটিও কাউকে নিতে দেওয়া হবে না

নরসিংদীর রায়পুরা উপজেলায় ২৪টি ইউনিয়ন অখণ্ড রাখার দাবিতে এবং মরজাল, উত্তর বাখরনগর, ডৌকারচর, রাধানগর, মুছাপুর ও মহেশপুর—এই ছয়টি ইউনিয়নকে অন্যত্র স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪টায় মরজাল বাসস্ট্যান্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।

গত ২৬ আগস্ট ঢাকায় নির্বাচন কমিশনে অনুষ্ঠিত শুনানিতে রায়পুরার ছয়টি ইউনিয়ন পাশ্ববর্তী আসনে স্থানান্তরের প্রস্তাব আসলে এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রতিবাদ জানিয়ে প্রয়োজনে ঢাকা-সিলেট মহাসড়ক, রেল ও নৌপথ বন্ধ করার হুমকি দেন।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। 

তিনি নেতাকর্মীদের ধৈর্য ধারণ ও জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “রায়পুরার ছয়টি ইউনিয়ন তো দূরের কথা, এক ইঞ্চি মাটিও আমরা কাউকে নিতে দেব না। জনগণকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্র প্রতিহত করা হবে।”

এ সময় মরজাল ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!