ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইসলামপুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

আগস্ট ৩০, ২০২৫, ০৩:৪১ পিএম

ইসলামপুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

জামালপুরের ইসলামপুরে চাঁদাবাজি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে ও অপপ্রচারকারী মনিরুজ্জামান আলমকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগীরা।

শনিবার দুপুরে ইসলামপুর বাজারের বণিক সমিতির আয়োজনে ইসলামপুর বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন,মনিরুজ্জামান আলম নামের এক প্রতারক উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান সাংবাদিক সুধীজন ও ব্যবসায়ীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে জিম্মি করে চাঁদা আদায় করছে। তাই তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন,সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,উপজেলা বিএনপির পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার,ইসলামপুর প্রেসক্লাব সভাপতি মোরাদুজ্জামান মোরাদ,ফিরুজ খান লোহানী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আবির আহাম্মদ বিপুল মাস্টার। 

এসময় বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী, সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকারসহ বাজারের সকল ব্যবসায়ী ও ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইসলামপুর থানা অফিসার ইনচার্জের নিকট স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা।

জেএইচআর

Link copied!