ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেনীতে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে মানববন্ধন, র‍্যালি ও আলোচনা

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

আগস্ট ৩০, ২০২৫, ০৫:২৫ পিএম

ফেনীতে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে মানববন্ধন, র‍্যালি ও আলোচনা

ফেনীতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে মানবাধিকার সংগঠন অধিকার ফেনী ইউনিট। 

শনিবার দুপুরে ফেনী প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশগ্রহণ করে। 

এর আগে ফেনী প্রেসক্লাব মিলনায়তনে অধিকার ফেনী ইউনিটের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গুমের স্বীকার মাহবুবুর রহমান রিপনের মা রওশন আরা বেগম। 

ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক আনন্দ তারকা সম্পাদক এম মামুনুর রশিদ, ফেনী সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আহমদ আলী, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খন্দকার, দৈনিক সুপ্রভাত ফেনীর ভারপ্রাপ্ত সম্পাদক ফিরোজ আলম, জাসাস ফেনী জেলা কমিটির সভাপতি কাজী ইকবাল আহমেদ পরান। 

অধিকার ফেনী ইউনিটের ফোকাল পার্সন সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিকার ফেনী ইউনিটের সদস্য সাংবাদিক শাহজালাল ভূঁইয়া। 

স্বাগত বক্তব্য রাখেন অধিকার প্রতিনিধি তন্বী সোম। বক্তব্য রাখেন গেরিলা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নসু, গুমের স্বীকার মাহবুবুর রহমান রিপনের বড় ভাই মাহফুজুর রহমান সোহাগ, মুস্তাফিজুর রহমান শিপু, কালের কণ্ঠ ও আরটিভি'র ফেনী প্রতিনিধি এম এ আকাশ প্রমুখ। 

মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভায় ফেনীতে গুমের শিকার হওয়া যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনের মা, ভাই, চাচাসহ স্বজনরা, মানবাধিকার সংগঠক ও আমন্ত্রিত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

সভায় গুম হওয়া যুবদল নেতা মাবুবুর রহমান রিপনের মা রৌশন আরা পরিবারের কাছে তার ছেলেকে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে বলেন, ‘১১ বছর আগে ২০১৪ সালে আমার ছেলে যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে (র‍্যাব) তুলে নিয়ে যায়। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নতুন করে গুমের ঘটনা না ঘটলেও গুমের ঘটনাগুলো বিচার প্রক্রিয়া যেন ধীরভাবে চলছে। 

সরকারের কাছে অধিকার এবার ১০টি দাবি জানিয়েছে অধিকার।   

জেএইচআর

Link copied!