ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

আগস্ট ৩০, ২০২৫, ০৯:৩৫ পিএম

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

চট্টগ্রামের পটিয়া উপজেলা কুসুমপুরা ইউনিয়নে স্বামীকে ভিডিও কলে রেখে খুশি আকতার (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় পটিয়ায় ৩ জনের আত্মহত্যার ঘটনা ঘটে। 

শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিণখাইন গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় গ্রাম পুলিশ তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন গ্রামের আবু তাহেরের পুত্র গিয়াস উদ্দিন সাইফুর দীর্ঘদিন ওমানে রয়েছে। প্রায় সময় স্ত্রী খুশি আকতারের সঙ্গে প্রবাসী স্বামী সাইফুর ভিডিও কলে কথা বলে। পারিবারিক কলহের জেরে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করে। ভিডিও কলের দৃশ্য স্বামী নিজে দেখে ছোট ভাইয়ের বউকে মোবাইলে ফোনে জানানোর পর তিনি দৌড়ে এসে আত্মহত্যার দৃশ্যপট দেখতে পান। 

কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর জানান, ভিডিও কলে স্বামীর সঙ্গে ফোনে কথা বলে স্ত্রী আত্মহত্যা করেছেন। প্রবাসী সাইফুর দ্বিতীয় স্ত্রী খুশি। ধারণা করা হচ্ছে প্রথম ঘরের স্ত্রীর সন্তানরা ঘরে আসার কারণে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হতো। এ কারণে আত্মহত্যা করতে পারে।

ইএইচ

Link copied!