ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
সিলেটে স্বরাষ্ট্র উপদেষ্টা

সাদাপাথর লুটে দুদকের প্রতিবেদন খতিয়ে দেখা হচ্ছে

আতিকুর রহমান নগরী, সিলেট

আতিকুর রহমান নগরী, সিলেট

সেপ্টেম্বর ১, ২০২৫, ০৩:০৮ পিএম

সাদাপাথর লুটে দুদকের প্রতিবেদন খতিয়ে দেখা হচ্ছে

সাদাপাথর লুটের ঘটনায় দুদকের তদন্ত প্রতিবেদন খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। 

বলেন, “দুদকও একটি সরকারি প্রতিষ্ঠান। তাদের প্রদত্ত প্রতিবেদন বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেদন সত্য হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আর অসত্য হলে দুদকের সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সোমবার সিলেট সফরে সিলেট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীও নির্বাচনী কাজে ব্যবহার করা হবে।

নুরুল হক নুরুর উপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, “তিনি জাতীয় পর্যায়ের নেতা, তার উপর হামলার ঘটনা দুঃখজনক। সরকার চাই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।”

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবি সিলেট সেক্টর সদরদপ্তর এবং সিলেট পুলিশ লাইন পরিদর্শন করেন। বিকেলে তিনি সিলেট ক্যান্টনমেন্ট পরিদর্শন শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে।

ইএইচ

Link copied!