ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শরীয়তপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

সেপ্টেম্বর ১, ২০২৫, ০৫:১০ পিএম

শরীয়তপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শরীয়তপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। 

সোমবার সকাল ১০টায় জেলা শিল্পকলা মাঠের পশ্চিম পাশে অবস্থিত শরীয়তপুর কনভেনশন সেন্টারের দ্বিতীয় তলায় জেলা বিএনপির উদ্যোগে বিশাল কেক কেটে এ অনুষ্ঠান পালিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কর্নেল এস এম ফয়সাল, সমবায় বিষয়ক সম্পাদক শামীমা আক্তার সাথী, জেলা মহিলা দল ও জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হাজী খোকন বেপারী।

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক কোষাধক্ষ্য মো. মজিবুর রহমান মাদবর। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক আবুল হোসেন সরদার।

প্রধান বক্তা বলেন, “স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিএনপির ত্যাগী নেতাকর্মীরা জেলজুলুম, হত্যার চেষ্টা, অত্যাচার ও নিপীড়নের শিকার হয়েছে। তখন আমরা স্বাধীনভাবে গণতন্ত্রের কথা বলতে পারিনি। ২০২৪ সালের জনসাধারণ ও ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের পতনের পর দীর্ঘ ১৫ বছর পর এবার আনন্দমুখর পরিবেশে কেক কেটে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পেরেছি। এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”

শরীয়তপুর জেলা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

ইএইচ

Link copied!