ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

সেপ্টেম্বর ১, ২০২৫, ০৬:০২ পিএম

দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় সিএনজি ও স্টিয়ারিং ভুটভুটির সংঘর্ষে আফজাল হোসেন (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

দুর্ঘটনা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের কিশোরপুর বাজারের পূর্ব পাশে পাকা রাস্তায় ঘটে। নিহত আফজাল পুঠিয়া উপজেলার সরগাছী গ্রামের ইয়াচিন আলী মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহেরপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ভুটভুটির সংঘর্ষ ঘটে। এতে সিএনজির সামনের ডান পাশে বসা আফজাল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় নিহতের চাচাতো ভাই মামুন (১৮) সহ সাগর (২৫), সবুজ (১৯) ও সাদিকুল (২৩) আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর সিএনজি ও ভুটভুটি উল্টে রাস্তার দু’পাশে পড়ে যায়। উভয় গাড়ির চালক দুর্ঘটনার পর পালিয়ে যান।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, উপজেলার কিশোরপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হবে।

ইএইচ

Link copied!