ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আমার সংবাদে খবর প্রকাশ: সেই আনসার ভিডিপি কর্মকর্তাকে রাঙামাটিতে সংযুক্ত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

সেপ্টেম্বর ১, ২০২৫, ০৭:২৬ পিএম

আমার সংবাদে খবর প্রকাশ: সেই আনসার ভিডিপি কর্মকর্তাকে রাঙামাটিতে সংযুক্ত

অনৈতিক অর্থদাবি, ঘুষ গ্রহণ, হুমকি ও চাকরিচ্যুতির অভিযোগে অভিযুক্ত আনসার ভিডিপি কর্মকর্তা জহুরা খাতুনকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে রাঙামাটি জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

দৈনিক আমার সংবাদ-এ “আনসার ভিডিপি কর্মকর্তার ঘুষ গ্রহণের অডিও ভাইরাল” শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর, গত ৩০ আগস্ট নোয়াখালী জেলা কমান্ড্যান্ট কার্যালয় থেকে তাকে রাঙামাটি জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে যোগদানের জন্য ছাড়পত্র প্রদান করা হয়।

এর আগে ২৮ আগস্ট বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের সহকারী পরিচালক (রেকর্ড) মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত ১৮০৬ নম্বর স্মারকে প্রেরিত চিঠিতে জহুরা খাতুনের বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।

ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে— নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে জহুরা খাতুনকে রাঙামাটি জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আদেশটি জারি করা হয়েছে। একই সঙ্গে চিঠির অনুলিপি সদর দপ্তরসহ সংশ্লিষ্ট শাখায় প্রেরণ, ওয়েবসাইটে প্রকাশ এবং অবগতির জন্য পাঠানো হয়।

প্রসঙ্গত, জহুরা খাতুনের বিরুদ্ধে অধীনস্তদের কাছ থেকে অনৈতিক অর্থদাবি, ঘুষ গ্রহণ, হুমকি ও চাকরিচ্যুতিসহ নানা দুর্নীতির অভিযোগের একাধিক অডিও প্রকাশ হয়। এছাড়া তার বিরুদ্ধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি)-এর কাছে লিখিত অভিযোগ জমা দেন একই সংস্থার কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী মহিলা কোম্পানি কমান্ডার বিবি ফাতেমা।

ইএইচ

Link copied!