ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মির্জাপুরে ওএমএসের আটা বিক্রি উদ্বোধন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সেপ্টেম্বর ১, ২০২৫, ০৭:৪৫ পিএম

মির্জাপুরে ওএমএসের আটা বিক্রি উদ্বোধন

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভায় শুরু হয়েছে ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে আটা বিক্রি। 

খাদ্য অধিদপ্তর ও খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে সোমবার এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেবেকা সুলতানা রুবী।

জানা গেছে, পৌরসভার জহুরবাড়ী মোড় এলাকার মেসার্স মামনি এন্টারপ্রাইজ এবং সওদাগড়পাড়া এলাকার খান স্টোর—এই দুটি বিক্রয়কেন্দ্র থেকে প্রতিজন ভোক্তা সর্বোচ্চ ৫ কেজি আটা ২৪ টাকা কেজি দরে ক্রয় করতে পারবেন।

মামনি এন্টারপ্রাইজের ডিলার শফিকুল ইসলাম বলেন, “চাহিদার তুলনায় বরাদ্দ কম। অনেকেই আটা কিনতে এসে ফিরে গেছেন। তবে পরবর্তী দিনে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে আটা দেওয়া হবে।”

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেবেকা সুলতানা রুবী জানান, “পৌরসভার জন্য ১ টন আটা বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা সেই বরাদ্দ দুইজন ডিলারের মধ্যে সমানভাবে বণ্টন করেছি।”

ইএইচ

Link copied!