ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মহেশপুরে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা উদ্ধার, আটক ২

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

সেপ্টেম্বর ২, ২০২৫, ০২:৪০ পিএম

মহেশপুরে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা উদ্ধার, আটক ২

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদকচক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার যোগিহুদা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১টার দিকে অভিযান শুরু হয়। এ সময় প্রথমে কাজল মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ইয়াবা উদ্ধার হলে তার স্বীকারোক্তির ভিত্তিতে মালেক নামে আরও এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। 

তবে মালেক পালিয়ে যায়। পরে তার সহযোগী টুটু মিয়াকে (৪৫) বাড়ি থেকে আটক করা হয়।

অভিযানে মোট ৩৬৪ পিস ইয়াবা, ১৩ পিস কন্ট্রোল ট্যাবলেট, ৮৪ পিস ফয়েলসহ বিভিন্ন মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মহেশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে যোগিহুদা এলাকায় সক্রিয় একটি ইয়াবা নেটওয়ার্ক কাজ করছিল। এ অভিযানের ফলে তা ভেঙে পড়েছে বলে তারা দাবি করেন। সেনা সদস্যদের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।

ইএইচ

Link copied!