ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভূঞাপুরে মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সেপ্টেম্বর ২, ২০২৫, ০৭:৪৬ পিএম

ভূঞাপুরে মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক বিক্রি ও সেবনের দায়ে উমেদ আলী নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার দুপুরে উপজেলার আগতেরিল্যা গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসাইন।

দণ্ডপ্রাপ্ত উমেদ আলী আগতেরিল্যা গ্রামের হাফেজ উদ্দিনের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উমেদ আলী দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত। এদিন দুপুরে পুলিশসহ তার বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দেওয়া হয়।

তিনি আরও জানান, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

ইএইচ

Link copied!