বরগুনা প্রতিনিধি
সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৩:০৩ পিএম
বরগুনার তালতলীতে প্রান্তিক কৃষক ও কৃষাণীদের অংশগ্রহণে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার পঁচাকোড়ালিয়া মধ্য বাজার মাঠে এসএসিপি প্রকল্পের আওতায় খরিফ মৌসুমে স্থাপিত উচ্চমূল্যের ফসল প্রদর্শনী মাঠ দিবসের আয়োজন করা হয়। এতে প্রায় ১৬০ জন প্রান্তিক কৃষক ও কৃষাণী অংশ নেন।
অনুষ্ঠানে সমাজসেবক ও কৃষক নুরুল হক হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো. ইলিয়াস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি বেলাল হোসেন মিলন।
আরও উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুব্রত কুমার মিস্ত্রি, বিসিআইসি পঁচাকোড়ালিয়া ইউনিয়নের সার ডিলার ও সমাজসেবক মো. নান্নু খান, ইউপি সদস্য মো. ইব্রাহিম খান ও মহাসিন গাজী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম সবুজ।
অনুষ্ঠানে নুরুল হক হাওলাদার তার বলসুন্দরী বড়ই বাগানের সফলতা ও পরিচর্যার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি উপস্থিত কৃষক-কৃষাণীদের ফল বাগান করার প্রতি উদ্বুদ্ধ করেন।
ইএইচ