ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাটিরাঙ্গায় উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৩:০৮ পিএম

মাটিরাঙ্গায় উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

তৃণমূল পর্যায়ে দলকে সু-সংগঠিত করে গতিশীল করার লক্ষ্যে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর ইউনিয়ন বিএনপি'র সাথে জেলা বিএনপি'র সাংগঠনিক সভা অনুষ্টিত হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা চৌধুরী কমিউনিটি সেন্টারে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সভায় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. বাহাদুর খাঁনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় ডিভিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, ও জেলা  বিএনপির সভাপতি, সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন জালালের সঞ্চালনায় এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি, নাছির আহম্মেদ চৌধুরী, জেলা জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক, মোশাররফ হোসেন, জেলা বিএনপির সহ-অর্থ সম্পাদক, জহির আহম্মদ, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, জেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক শাহেদুল হোসেন সুমন, পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম মজুমদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান বক্তব্য রাখেন। 

অন্যান্যের মাঝে উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নুরুল আলম রানা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব ফোরকান ইমামী, পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম সজল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মঞ্জু চৌধুরী পৌর ছাত্রদলের আহ্বায়ক নুর মোহাম্মদ রাব্বি, পৌর ছাত্রদলের সদস্য সচিব আব্দুর রহমান রানাসহ জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাটিরাঙ্গায় তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

বলেন, নির্বাচনের জন্য প্রস্তুত হোন। অপকর্ম থেকে বেরিয়ে এসে জনতার কাতারে দাঁড়ান। ব্যক্তিগত মতভেদ নয়, দল ও গণতন্ত্রের স্বার্থেই আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও নির্বাচনে নেতাকর্মীদের ঐক্যই হবে আমাদের শক্তি।”

 

ইএইচ

Link copied!