ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়ে নারায়ণগঞ্জে ৭ দফা কর্মসূচি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৭:৩৫ পিএম

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়ে নারায়ণগঞ্জে ৭ দফা কর্মসূচি

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের শিক্ষা ও পেশাগত অধিকার সংরক্ষণসহ সার্বিক দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-কর্মজীবী সংগ্রাম পরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সড়ক বিভাগের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রতীকী কর্মবিরতি পালন করেছেন।

বুধবার নির্ধারিত সময়ের পর তারা কর্মস্থলে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে তাদের দীর্ঘদিনের দাবি পুনরায় উত্থাপন করেন।

৭ দফা দাবির মধ্যে রয়েছে

১. সরকারি প্রজ্ঞাপনের আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ সংরক্ষণ।

২. উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ থেকে সহকারী প্রকৌশলী/সমমানের পদে পদোন্নতি কোটা ৫০% করা।

৩. একমুখী প্রকৌশল শিক্ষাব্যবস্থা চালু, মেধার অপচয় রোধ ও প্রকৌশল সংস্থায় প্রশাসনিক পদে প্রশাসনিক ক্যাডারের নিয়োগ।

৪. প্রকৌশল কর্মক্ষেত্রে ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং পৃথক করা; বিএসসি ইঞ্জিনিয়ারদের ডেস্কে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফিল্ডে নিয়োজিত করা।

৫. আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টিম কনসেপ্ট অনুযায়ী বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনুপাত ১:৫ নির্ধারণ।

৬. পলিটেকনিক, মনোটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিতে শিক্ষক স্বল্পতা দূর করে ১:১২ অনুপাতে শিক্ষক নিয়োগ এবং কারিকুলাম আধুনিকায়ন ও ইংরেজি মাধ্যমে রূপান্তর।

৭. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সনদধারীদের জন্য প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি এবং পলিটেকনিক শিক্ষার্থীদের মেধাবৃত্তি বৃদ্ধি।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের এক ডিপ্লোমা প্রকৌশলী বলেন, “আমরা রাষ্ট্রের অবকাঠামো উন্নয়নের অন্যতম অংশীদার হয়েও সবসময় উপেক্ষিত। এই কর্মসূচির মাধ্যমে আমাদের ন্যায্য দাবি তুলে ধরছি।”

সংশ্লিষ্ট নেতারা জানান, সারাদেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ প্রতীকী কর্মবিরতি পালিত হচ্ছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন রূপে আন্দোলন অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!