ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
এম এ হান্নান

সত্য লিখুন, তা আমার বিরুদ্ধেও হলেও

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৫:১৩ পিএম

সত্য লিখুন, তা আমার বিরুদ্ধেও হলেও

ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। দেশের যেকোনো দুর্যোগে আপনারাই সামনে থেকে নেতৃত্ব দেন। ২৪-এর গণঅভ্যুত্থানেও তা আমরা দেখেছি। পতিত সরকারের কালো থাবা থেকে দেশ মুক্ত হওয়ার পর আপনারা এখন স্বাধীনভাবে কাজ করছেন। আমি চাই—আপনারা প্রকৃত সত্য তুলে ধরবেন, তা আমার বিরুদ্ধেও হলেও লিখবেন। কারণ সত্য প্রকাশ না হলে মিথ্যার আবরণেই ঢেকে যাবে।”

আহ্বায়ক হান্নান আরও বলেন, “২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে জালিয়াতি করা হয়। আমি মনোনয়ন পেয়েছিলাম, কিন্তু একটি মহল পতিত সরকারের সহায়তায় তা বাতিল করে নাটক সাজায়, যা আইনগতভাবে সঠিক ছিল না। সাংবাদিকদের প্রতি আমার আহ্বান—এসব সত্য অনুসন্ধান করে জনগণের সামনে তুলে ধরুন। একইসাথে আমি যদি কোনো অনিয়ম বা অন্যায় করে থাকি, সেটিও প্রকাশ করুন। সত্য প্রকাশ হোক—সে যেই হোক না কেন।”

তিনি উল্লেখ করেন, “আমার বিরুদ্ধে অভিযোগ করা হয় আমার মুখ ভালো নয়। আসল কথা হলো—আমি চোরকে চোর, বাটপারকে বাটপার বলি। আবার যিনি ভালো, তাকে ভালো বলি। এটাই আমার একমাত্র দোষ।”

সভায় সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ এবং সঞ্চালনা করেন সাবেক সভাপতি নুরুন্নবী নোমান। এতে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সাংবাদিক মো. মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী এবং আবদুস ছোবহান লিটন।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন পাটওয়ারী, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, ফারুক হোসেন খান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন মিজি প্রমুখ।

ইএইচ

Link copied!