ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৩:১১ পিএম

গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

রাজবাড়ীর গোয়ালন্দে এক মোটরসাইকেল দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী গুরুতর আহত হয়ে বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সরকারি গোয়ালন্দ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুরের মধুখালি উপজেলার জান নগর গ্রামের সঞ্জয় (২৫) তার স্ত্রী শ্রাবতি ভাদুরীকে (২১) নিয়ে দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে পড়ে যান।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রাবতিকে মৃত ঘোষণা করেন। 

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শরীফ ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শ্রাবতি মারা গেছেন। গুরুতর আহত সঞ্জয়কে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ জানান, আহত সঞ্জয়ের জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় নিশ্চিত হয়েছে। নিহত গৃহবধূর মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ইএইচ

Link copied!