ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নাগরপুরে বিএনপির লিফলেট বিতরণ ও আলোচনা সভা

নাগরপুর প্রতিনিধি

নাগরপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৪:২৭ পিএম

নাগরপুরে বিএনপির লিফলেট বিতরণ ও আলোচনা সভা

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মো. আতিকুর রহমান বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্থাপিত ৩১ দফা কেবল রাজনৈতিক ইশতেহার নয়, এটি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে আনার পূর্ণাঙ্গ রূপরেখা। তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন—আমরা সেই দিনের অপেক্ষায় আছি।

বৃহস্পতিবার টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নে সারাদিনব্যাপী লিফলেট বিতরণ ও আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন।

ভাদ্রা ইউনিয়ন বিএনপির আয়োজিত এ অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং ভাদ্রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন— নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নজরুল ইসলাম, দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, সাধারণ সম্পাদক মো. বাবুল আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি, উপজেলা কৃষকদলের সভাপতি মো. হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব মো. শহিদুর রহমান মনির প্রমুখ।

ইএইচ

Link copied!